Tuesday, September 15, 2026

 

                                          বিকেল বেলার গান

                                              মধুপর্ণা

তারপর একটা সময় আসে, বিকেল বেলা, শান্ত আলোয় ভরে যায় চারিদিক। গাছপালা গুলো সারাদিন কাজ করে যেন অবসর নিচ্ছে। স্নিগ্ধতার একটা আলাদা সৌন্দর্য্য আছে সবকিছু ব্যাতিরেকে। এই সব বিকেল গুলো চুপচাপ। তুমি ভেবে যাবে মানুষের মুখের বদল, ভেবে যাবে মনস্তত্ত্বের অন্ধকার, অপব্যবহারের ব্যাকরণ, আর ক্ষমতার দাবদাহ। এই সব বিকেলে সেই সব চিন্তাসূত্রের পেজ একে একে ক্লোজ হয়ে যাবে। একটা একটা করে মুছে যাবে নিজে নিজে। কি থাকবে জেগে? জেগে থাকবে শুধুমাত্র শান্ত বাতাস, নরম আলো আর তার চেয়েও বেশি সংবেদনশীল মানুষের উপস্থিতির স্মৃতি। বিকেলে জঙ্গলে মহুয়ার সুগন্ধে মাতোয়ারা হাওয়া, চাল ফোটানোর সান্দ্র আওয়াজ, আর তাল গাছে বেঁধে রাখা মাটির হাঁড়ি। ধরণ আর প্রকার হিসাব করার ইচ্ছা যাবে ধুয়ে। পেন্ডুলাম টা এদিক ওদিক করতে করতে সমে এসে, মাঝখানে এসে থামবে যখন সেই স্থিরতাটাই মূলসুর বলে যাবে এইসব বিকেল। আর সারি সারি বর্ণমালা আর তাদের অর্থ-অনর্থ বলে যাবে, এখনও আছে কিছু বাকি। 

No comments:

Post a Comment

                                            বাদল দিনের ছবি ও গান                                              মধুপর্ণা তারপর পরিচিত বর্ষ...